বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘সফল’ ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি পাকিস্তানেরঃ ভারতের পর

পাকিস্তান প্রথমবারের মত সাবমেরিন থেকে বাবর-৩ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে। সোমবার এই পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বাবর-৩ সংস্করণের এই ক্রুজ মিসাইলের পাল্লা ৪৫০ কিলোমিটার বলে জানিয়েছেন আইএসপিআর মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর। সেনাবাহিনীর এই অগ্রগতিতে সংশ্লিষ্ট টিম এবং জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়া।

রেডিও পাকিস্তান জানায়, ভারত মহাসাগরের অজ্ঞাত স্থান থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। আইএসপিআর মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর ক্ষেপণাস্ত্র পরীক্ষার একটি ভিডিও তার টুইটার অ্যাকাউন্টে আপলোড করেছেন।

সম্প্রতি ভারতের পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পর পাকিস্তানও তাদের শক্তি জানান দিতে ৪৫০ কিলোমিটার দূরপাল্লার এ পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো। এতে করে ভারতের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান ১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর তিনবার যুদ্ধে জড়িয়েছে। দুটি দেশই ১৯৯৮ সালের মে মাসে পারমাণবিক পরীক্ষা চালানোর পর থেকে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করে আসছে।

পাকিস্তানের বাবর-৩ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে ভারতের প্রতিরক্ষামন্ত্রণালয়ের তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ভারত এর আগে ২০০৮ সালে সাবমেরিন থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং ২০১৩ সালে সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প