বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘প্রধানমন্ত্রীর সমাবেশের ফটোশপ করা ছবি পাঠানো দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়’

বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্যা ডেইলি স্টার পত্রিকার বৃহ:স্পতিবারের প্রিন্ট সংস্করণে সমাবেশের একটি বড় ছবি ছাপা হয়েছে। ছবিটির নিখুঁত পর্যালোচনা করে দেখানো হয়েছে তিনজন ব্যক্তির মুখের ছবি দুইবার করে রয়েছে পাশাপাশি। অন্য এক ব্যক্তির হাত দেখা গেলেও মাথা নেই। এছাড়া পিছনে দুইটি গাছের সাথে বাধা একটা ব্যানারে অসামঞ্জস্য দেখা যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে ছবিটি সরকারের প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) থেকে সমাবেশ শেষে রাতে বিভিন্ন মিডিয়ায় সরবরাহ করা হয়।

ছবিটি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার হতে দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরি বিবিসি কে বলেছেন “সরকারি একটি প্রতিষ্ঠান থেকে এ ধরণের ছবি দেয়া দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয়া হয়েছে। এ ধরণের কাজ কোন ভাবেই গ্রহণযোগ্য নয়”।

তিনি বলছিলেন এ ধরণের বিব্রতকর অবস্থা যাতে ভবিষ্যতে সৃষ্টি না হয় সেজন্য তাদেরকে সর্তক থাকতে বলা হবে।
পত্রিকাতে বলা হয়েছে সেদিনকার সমাবেশে মানুষের জমায়েত ছিল অনেক, তারপরেও এই ধরণের ফটোশপের প্রয়োজন কেন হলো সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

আবার সরকারি প্রতিষ্ঠান থেকে ফটোশপ করা একটি ছবি মিডিয়াতে সরবরাহ করার ফলে পিআইডির পরবর্তী কোন ছবির ব্যাপারে বিশ্বাস যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে অনেকে মনে করছেন।

সূত্রঃ বিবিসি

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত