মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, ১৩ নাবিক উদ্ধার

বঙ্গোপসাগরের হিরন পয়েন্টের কাছে কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজডুবির পর ১৩ নাবিককে উদ্ধার করেছে অপর একটি জাহাজের স্টাফরা।

আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, এমভি আইজগাথী নামে ওই জাহাজটি আজ শুক্রবার সকাল ৯টার দিকে মংলা বন্দর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের ১০ নম্বর ফেয়ারওয়ে বয়ার কাছে ডুবে যায়।

বন্দর কর্মকর্তারা জানান, ফেয়ারওয়ে বয়ার কাছে নোঙ্গর করে থাকা একটি বিদেশি জাহাজ থেকে ১ হাজার টন কয়লা নিয়ে ওই কার্গোটি জাহাজটি মংলা বন্দর হয়ে যশোরের নওয়াপাড়ায় যাচ্ছিল ।

মংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার অলিউল্লাহ জানান, বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার কাছে নোঙ্গর করে থাকা ‘এমভি লেডি মেরি’ নামে ওই জাহাজ থেকে কার্গোটি ১ হাজার টন কয়লা বোঝাই করে মংলা বন্দরের দিকে আসছিল। প্রায় আট কিলোমিটার দূরে আসার পর ১০ নম্বর ফেয়ারওয়ে বয়ার পশ্চিম পাশে কার্গোটি ডুবে যায়। এ সময় ওই কার্গোতে থাকা ১৩ জন নাবিককে বসুন্ধরা গ্রুপের একটি জাহাজের স্টাফরা উদ্ধার করে।

হারবার মাস্টার আরো জানান, গত ২২ ডিসেম্বর কয়লা নিয়ে ওই জাহাজটি বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার কাছে নৌঙ্গর করে। কয়েকদিন ধরে জাহাজ থেকে কার্গো জাহাজে কয়লা খালাস করা হচ্ছিল। আগামী সোমবার কয়লা বোঝাই ওই জাহাজটির মংলা বন্দর চ্যানেলে প্রবেশ করার কথা ছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে