শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গাঁধীকে সরিয়ে বসে পড়লেন মোদী!

অবাক কাণ্ড! এতদিন গাঁধীজিকেই চরকার সামনে বসে সুতো কাটতে দেখা যাচ্ছে— এমন ছবি দেখতেই অভ্যস্ত সবাই। অন্তত গাঁধীজির স্বপ্নের খাদি গ্রাম শিল্প কমিশনের কর্মীরা তাই দেখে এসেছেন এতদিন। ২০১৬-তে একটা চেষ্টা হয়েছিল।

কিন্তু তা আটকে দেওয়া গিয়েছিল। ২০১৭-তে আর শেষরক্ষা হল না। খাদির নতুন বছরের ক্যালেন্ডার ও টেবিল ডায়েরির ছবিতে মহাত্মা গাঁধী নন, চরকার সামনে বসে সুতো কাটছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই ছবি দেখে ক্ষুব্ধ খাদি গ্রাম শিল্প কমিশনের কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান বৃহস্পতিবার। এক কর্মীর বক্তব্য, ‘এই ভাবেই মহাত্মা গাঁধীর ভাবনা, দর্শন ও আদর্শকে ধীরে ধীরে মুছে দেওয়ার চেষ্টা চালাচ্ছে এই সরকার।

গত বছরই প্রথম গাঁধীর ছবি সরিয়ে মোদীর ছবি বসানোর প্রচেষ্টা শুরু হয়। কিন্তু কর্মী ইউনিয়নের প্রতিবাদে তা থামানো গিয়েছিল। গাঁধীজি— যিনি খাদির প্রতিষ্ঠাতা— তিনিই স্বদেশী ও স্বনির্ভর আন্দোলনের মুখ। তাঁকেই এই ক্যালেন্ডার থেকে মুছে দেওয়া হল।’

চেয়ারম্যান বিনয় কুমার সাকসেনা জানিয়েছেন, ‘এইটা অস্বাভাবিক কোনও ব্যাপার নয়। খাদি শিল্পই গাঁধীজির আদর্শে চলে। তাঁকে অবহেলা করার কোনও প্রশ্ন নেই। মোদীজিও বহুদিন ধরে খাদির তৈরি কাপড় ব্যবহার করছেন। তিনিই এখন খাদির সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর। তাঁর ‘মেক ইন ইন্ডিয়া’—র স্লোগানের সঙ্গেই খাদির ভাবনা মিলে যায়।’

কিছুদিন আগে আশঙ্কা ছিল, টাকার নোটে গাঁধীজির ছবি সরিয়ে দিয়ে অন্য কোনও স্বাধীনতা সংগ্রামীর ছবি বসাবে কেন্দ্র সরকার। তা হয়নি বটে, কিন্তু মোদীর চাপে খাদির ট্রেডমার্ক ছবি থেকে এবার সরে যেতেই হল জাতির জনককে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি