সালমান সহ পাঁচ বলিউড স্টারকে আদালতে হাজিরার নির্দেশ


কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বলিউডের পাঁচ অভিনেতা- অভিনেত্রীকে আদালতে হাজিরার নির্দেশ দিল যোধপুর কোর্ট।
আগামী ২৫ জানুয়ারির মধ্যে তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ১৯৯৮ সালের এই কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় জড়িত সন্দেহে সালমান খান ছাড়াও সঈফ আলি খান, সোনালি বেন্দ্রে, টাবু ও নীলমকে নোটিশ পাঠিয়েছে যোধপুর কোর্ট।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট দলপত সিং এই নির্দেশ দিয়েছেন। শুক্রবার মামলার শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়। যোধপুরে কঙ্কনি গ্রামে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দীর্ঘদিন ধরে জড়িত সালমান খান।
‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শ্যুটিং চলাকালীন এই ঘটনা ঘটে। সেইসময় সালমান খানকে সঙ্গে দিয়েছিলেন এই বাকি অভিনেতা- অভিনেত্রীরা। আগামী ১৮ জানুয়ারি সলমন খানের কৃষ্ণসার হত্যা মামলার রায় ঘোষণা করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













