শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইসলামী ব্যাংকে বাংলার ব্যবহার বাড়াতে হবে

ইসলামী ব্যাংকের কার্যক্রমে বাংলা ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। তিনি বলেছেন, ইসলামী ব্যাংকের কার্যক্রমে বাংলা ব্যবহার হচ্ছে না।

সঞ্চয়ী হিসাব, প্রাথমিক হিসাব, সুদ ইত্যাদি বোঝাতে আরবি শব্দ ব্যবহার করা হয়। আরবির বদলে বাংলা ব্যবহার করতে হবে। আজ শনিবার রাজধানীর গুলশানের লেক শোর হোটেলে আয়োজিত জঙ্গিবাদ ও ব্যাংকিং খাতের সংস্কার শীর্ষক এক গোলটেবিল বৈঠকে মীজানুর রহমান এ কথা বলেন। বৈঠকটির আয়োজন করে রিজিওনাল অ্যান্টি টেররিস্ট রিসার্চ ইনস্টিটিউট (রাত্রি)।

ড. মীজানুর রহমান বলেন, ইসলামী ব্যংক মানুষকে সুদের বদলে মুনাফা শব্দের সঙ্গে পরিচয় করিয়েছে। আরবি শব্দের ব্যবহার করে দেশের মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে ব্যবসা চালাচ্ছে। ইসলামী ব্যংকের মুনাফা বেশি হওয়ার কারণ হিসেবে কস্ট অব ক্যাপিটাল কমকে চিহ্নিত করেন জবি উপাচার্য। তিনি বলেন, অনেকেই সুদ নেবেন না বলে সেখানে অর্থ রাখছেন। সেখান থেকে ক্যাপিটাল বাড়ে। ড. মীজানুর রহমান মনে করেন, শুধু ব্যাংকিং খাতের সংস্কার করেই জঙ্গিবাদের সংস্কার হবে না। তবে জামায়াতকে হয়তো চাপে ফেলা যাবে। সবদিকে কাজ করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইমেরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা, আইন বিভাগের অধ্যাপক ড. হাফিজুর রহমান কার্জন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহারিয়ার কবির, ইসলামী ব্যাংকের পরিচালক ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, সাংবাদিক প্রণব সাহা প্রমুখ অংশ নিয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ