ভাই ও বোনের সম্পর্কটা এমনই, বললেন সালমা


ক্লোজ আপ তারকা মৌসুমী আক্তার সালমার আজ জন্মদিন। জন্ম প্রহরে অপ্রস্তুত সালমাকে শুভাচ্ছায় অভিভূত করলেন ছোটভাই।
সালমা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ছোট ভাই ও বোনের সম্পর্কটা ঠিক এমনই, ১২ টায় দরজায় নক করে বলল, আপু হ্যাপি বার্থডে। সাথে কাছের সব মানুষের শুভেচ্ছা। আমি সত্যিই অনেক খুশি। ‘ পরে রাতেই বাসায় জন্মদিনের প্রথম কেকটা কাটেন তিনি। বেশকিছু ছবিও পোস্ট করেছেন তিনি।
জন্মদিনে ভক্তরা বিভিন্নভাবে সালমাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সম্প্রতি তিনি সংসার জীবনে বড় ধরনের মোচড়ের পর নতুনভাবে নিজেকে মানিয়ে নিচ্ছেন। চেষ্টা করছেন গান নিয়েই ব্যস্ত থাকার। প্রচুর মঞ্চ কনসার্ট ও বিভিন্ন একক ও মিক্স গান নিয়েই এখন সালমার যত ব্যস্ততা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













