আখেরি মোনাজাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী


বিশ্বশান্তি, দেশ ও জাতির কল্যাণে দোয়া প্রার্থনা করে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আখেরি মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি। এ ছাড়া প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে মোনাজাতে অংশ নেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীরাও মোনাজাতে অংশ নেন।
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আজ বেলা ১১টার পর এই মোনাজাত শুরু হয়। শেষ হয় বেলা ১১টা ৩৬ মিনিটে।
তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি দিল্লির মারকাজের শূরা সদস্য হজরত মাওলানা মুহাম্মদ সা’দ আখেরি মোনাজাত পরিচালনা করেন। ইজতেমা ময়দানে বিদেশি নিবাসের পূর্ব পাশে বিশেষভাবে স্থাপিত মঞ্চ থেকে এ মোনাজাত পরিচালনা করা হয়।
দেশের কয়েকটি টেলিভিশন চ্যানেল এই মোনাজাত সরাসরি সম্প্রচার করে। ফলে মোনাজাতে শরিক হন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ।
এ ছাড়া গুলশানের বাসা থেকে মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। আগামী ২০ জানুয়ারি থেকে একই স্থানে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













