শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিত্যদিনের ব্রিফিং নিয়ে জাফরুল্লাহর পরামর্শ নিলেন না রিজভী

প্রায় প্রতিদিন ব্রিফিং না করতে বিএনপির প্রতি সহানুভূতিশীল বুদ্ধিজীবী জাফরুল্লাহ চৌধুরীর পরামর্শের পরদিনই ব্রিফ করলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তাও সুনির্দিষ্ট কোনো ইস্যুতে না। বরাবরের মতোই তিনি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন।

রবিবার বিকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এই ব্রিফিং করেন রিজভী। এটা তার নিয়মিত ব্রিফিংএর অংশ। মাঝেমধ্যে বাদ গেলেও প্রায় প্রতিদিনই তিনি কথা বলেন কোনো না কোনো বিষয় নিয়ে।

শনিবার রাজধানীতে এক আলোচনায় নিত্যদিন ব্রিফিং না করতে রিজভীকে পরামর্শ দিয়েছিলেন জাফরুল্লাহ।তিনি বলেছিলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে। তারা বিরোধী দলের সভা-সমাবেশ করার অধিকার কেড়ে নিয়েছে। কিন্তু এটাকে অজুহাত দিয়ে রিজভী সাহেবকে বিবৃতি দেয়া বন্ধ করতে হবে।’

জাফরুল্লাহ বলেন, ‘আজ এখানে আসার আগে একজনের সঙ্গে দেখা হয়েছিল। আমি এখানে আসছি জেনে তিনি বলেছেন, সেখানে রিজভী সাহেব থাকেন কি না, যদি তিনি থাকেন তাহলে তাকে বলবেন তিনি যেন প্রতিদিন সংবাদ ব্রিফিং না ডাকেন।’

রিজভীর ব্রিফিংয়ে সাংবাদিকরা জানতে চান জাফরুল্লাহর এই পরামর্শ নিয়ে। তবে এড়িয়ে গেলেন বিএনপি নেতা। বলেন, ‘এটা রাজনৈতিক বিষয় না। এ নিয়ে কথা বলতে চাই না। অন্য কোনো বিষয় থাকলে প্রশ্ন করতে পারেন।’

প্রায় প্রতিদিনই দলের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য গণমাধ্যমে তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এ নিয়ে অবশ্য দলের ভেতরে বাইরে নানা সমালোচনাও হয়েছে। অবশ্য রিজভী আহমদের দাবি, সংবাদ সম্মেলন করা তার ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করে না। দলের হাইকমান্ডের নির্দেশের ওপর নির্ভর করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী