কণ্ঠশিল্পী সালমার জন্মদিনে তারকাদের ভিড়


রবিবার ১৫ জানুয়ারি ক্লোজআপ তারকা সালমার জন্মদিন ছিল। একই সাথে এদিন সালমার মিউজিক ক্যারিয়ারের ১০ বর্ষপূর্তিও ছিল। আরে এজন্যই রাজধানীর গুলশানের স্টেক হাউজ রেস্টুরেন্টে আয়োজন করেছিলেন পার্টি। এই পার্টিতে কাছের বন্ধু, সহকর্মী ও তারকার হাট বসে যায়। শোবিজ তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গুলশানের ৯০ নব্বই রোডের ওই রেস্টুরেন্টে সন্ধ্যা থেকেই শুভাকাঙ্ক্ষীরা আসতে শুরু করেন।
প্রিন্ট, ইলেক্ট্রোনিক ও অনলাইন মিডিয়ার কর্মীরা আসেন সন্ধ্যার পর পর। বিদ্যা সিনহা মিম আসেন মায়ের সাথে। কিংবদন্তি সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল সন্ধ্যার পরপর সালমার জন্মদিনের পার্টিতে উপস্থিত হন। চিত্রনায়ক রিয়াজ ও চিত্রনায়ক বিশাল ফুলের তোড়া নিয়ে আসেন পার্টির মধ্য সময়ে। তাদের সাথে সাথে উপস্থিত হন চিত্রনায়িকা নিপুন। অনুষ্ঠান পরিচালনা শুরু করেন দেবাশীষ বিশ্বাস।
উপস্থিত তারকাদের মধ্যে ছিলেন, কণ্ঠশিল্পী সাজু, সংগীত পরিচালক রেজওয়ান, কণ্ঠশিল্পী ইলিয়াস, অটামনাল মুন, ক্লোজ আপ তারকা মেহরাব, মিশা সওদাগর আসেন অনুষ্ঠান শুরুর পর। উপস্থিত ছিলেন আনজাম মাসুদ ও ফারহানা নিশো। এছাড়াও আরো অনেক উদীয়মান তারকারা সালমাকে শুভ কামনা জানাতে এসেছিলেন।
সালমা বলেন, আমার জন্মদিনের পার্টিতে যারা এসেছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সকলের দোয়া নিয়েই আমি এগিয়ে যেতে চাই। আপনাদের দোয়াই আমার সকল প্রতিবন্ধকতা দূর করবে।


এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













