নাইজেরিয়ায় ‘ভুল’ বিমান হামলা : নিহত বেড়ে ৫৬
নাইজেরিয়ার সেনাবাহিনীর চালানো একটি ‘ভুল’ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জন। এ ঘটনায় আহত হয়েছেন ২০০ জনের বেশি সাধারণ মানুষ। এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। বিবিসি জানায়, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
জানা যায়, নাইজেরিয়ান সেনাবাহিনী একটি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায়। কিন্তু তথ্যগত ভুলের কারণে বিমান হামলায় চালানো বোমা আঘাত করে একটি শরণার্থী শিবিরে। এ সময় শিবিরে থাকা ভলান্টিয়ার, ডাক্তার ও সহযোগীসহ ৫৬ জন শরণার্থী মারা যায় বলে নিশ্চিত করেছে নাইজেরিয়ার সরকার। অবশ্য ঘানার মাই মেট্রো টিভি জানায়, এই বিমান হামলায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন। কিন্তু বিষয়টি নিশ্চিত করেনি নাইজেরিয়ার সরকার।
নাইজেরিয়ান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, বোকো হারামের বিরুদ্ধে এই হামলাটি চালানো হয়। ক্যামেরুন সীমান্তে বোকো হারামকে পিছু হটাবার জন্য এটি ছিল সেনাবাহিনীর শেষ পদক্ষেপ। এরপর ঐ অঞ্চলে আর বোকো হারামের অস্তিত্ব থাকবে না। কিন্তু তথ্যগত ভুলের কারণে হামলাটি বোকো হারামের ঘাঁটিতে না হয়ে শরণার্থী শিবিরে হয়। বিবিসি ও আলজাজারি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













