ক্রাইস্টচার্চে তামিমের সঙ্গী হতে পারেন সৌম্য


ওয়েলিংটন টেস্টে ইনজুরি পাওয়া ওপেনার ইমরুল কায়েসের ক্রাইস্টচার্চ টেস্টে খেলা প্রায় অনিশ্চিত। তিনি এখন ফিজিও ডিন কনওয়ের পর্যবেক্ষণে রয়েছে। আগামীকাল হয়তো চূড়ান্তভাবে জানা যাবে যে, ইমরুল কায়েস খেলতে পারবেন কিনা।
ইমরুল কায়েস যদি খেলতে না পারেন সেক্ষেত্রে ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হতে পারেন সৌম্য সরকার। তিনি ১৫ সদস্যের স্কোয়াডে রয়েছেন।
ক্রাইস্টচার্চে আগামী শুক্রবার শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচ খেলতে গতকাল ক্রাইস্টচার্চে পৌঁছায় বাংলাদেশ দল। আর এদিনই ইমরুল কায়েসের আল্ট্রাসাউন্ড স্ক্যান করা হয়। জানা গেছে, এই স্ক্যানের প্রতিবেদনে বলা হয়েছে যে, ইমরুল কায়েসের উরুর মাসলের একটি টিস্যু ছিড়ে গেছে।
এখন পর্যন্ত তিনটি টেস্ট ম্যাচ খেলে ১০৭ রান করেছেন সৌম্য সরকার। বল হাতে নিয়েছেন একটি উইকেট। অন্যদিকে, দ্বিতীয় টেস্টে খেলা অনিশ্চিত মুশফিকুর রহিমেরও। সেক্ষেত্রে এই ম্যাচের মাধ্যমে টেস্ট ক্রিকেটে অভিষেক হতে পারে নুরুল হাসান সোহানের।
এই সংক্রান্ত আরো সংবাদ


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন


চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন













