আলহামদুলিল্লাহ.. টঙ্গীর তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে আজ


টঙ্গীর তুরাগ পাড়ে তাবলিগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ বাদ ফজর শুরু হয়েছে আজ। ফজরের নামাজের পর শীর্ষস্থানীয় মুরুব্বীদের আম বয়ানের মধ্যেদিয়ে শুরু হয় ৫২তম বিশ্ব ইজতেমার শেষ ধাপ।
পর্যায়ক্রমে শীর্ষস্থানীয় মুরুব্বিরা আগামী রবিবার পর্যন্ত আখলাক, ঈমান ও আমলের ওপর বয়ান করবেন।
দ্বিতীয় ধাপেও অংশ নিয়েছে দেশ বিদেশের কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি। দ্বিতীয় ধাপে অংশ নিতে গত দুই-তিন ধরে বিশ্ব ইজতেমা ময়দানে আসতে থাকে মুসল্লিরা।
আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ।
দ্বিতীয় ধাপে অংশ নিয়েছে ঢাকা, মেহেরপুর, লালমনিরহাট, রাজবাড়ী, দিনাজপুর, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, বাগেরহাট, চাঁদপুর, পাবনা, নওগাঁ, কুষ্টিয়া, বরগুনা ও বরিশাল জেলার মুসল্লিরা। এছাড়া থাকছে বিদেশি কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













