প্রেসিডেন্ট হয়েই ‘ওবামাকেয়ার’ বাতিল করলেন ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর প্রথম কাজটি করলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রণীত স্বাস্থ্য আইন ‘ওবামাকেয়ার’ আনুষ্ঠানিকভাবে বাতিল করে ।
প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে শনিবার স্বাস্থ্যসেবা আইনটির পুনর্গঠন ও সংস্কারের এক নির্দেশে সই করেন তিনি।
ট্রাম্পের ঘোষণাপত্রে ওবামাকেয়ারের নামে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ওপর থেকে অর্থনৈতিক বোঝা কমানোর নির্দেশ দেয়া হয়েছে।
গত সপ্তাহে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রণীত স্বাস্থ্যসেবা আইন ‘ওবামাকেয়ার’ বাতিলের প্রথম পদক্ষেপ নেয় মার্কিন পার্লামেন্টের হাউজ অব রিপ্রেজেন্টেটিভস। আইনটি ঘুরিয়ে দিতে কংগ্রেসে রিপাবলিকান ভোটে অনুমোদন পায় একটি বিশেষ বাজেট প্রস্তাবনা, যেখানে ডেমোক্র্যাটরাও বাধা দিতে পারবেন না।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













