আখেরি মোনাজাত রোববার সাড়ে ১১টার মধ্যে


বারের ৫২তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রোববার সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। গাজীপুর জেলা পুলিশ ও বিশ্ব ইজতেমার ব্যবস্থাপনা কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন দিল্লীর মাওলানা মোহাম্মদ সাদ।
শনিবার দুপুর পৌনে ১টায় জেলা পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার মো. হারুন অর-রশিদ জানান, ইজতেমার মুরুব্বিরা আামাদের জানিয়েছেন ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার ভোর রাত থেকেই মুসল্লিদের ঢল নামবে টঙ্গীর ইজতেমা ময়দানে। এ দিকে আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
আখেরি মোনাজাত উপলক্ষে লাখ লাখ মুসল্লির আগমন ঘটে। সে কারণে ট্রাফিক ব্যবস্থার জোরদার করা হবে। যানবাহন ও মুসল্লিদের চলাচল নির্বিঘ্ন করতে বিপুল সংখ্যক ট্রাফিক পুলিশ সদস্য রাস্তায় থাকবেন।
শনিবার রাত ১২টা থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আব্দুল্লাহপুর থেকে আশুলিয়া ব্রিজ, চান্দনা চৌরাস্তা থেকে ইজতেমা ময়দান এবং মিরের বাজার থেকে স্টেশন রোড পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













