ইজতেমায় আখেরি বয়ান করছেন দিল্লির মুরব্বি মাওলানা সাদ কান্দলভী, মোনাজাত ১১টায়


টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের আখেরি মোনাজাত পূর্ব হেদায়েতি বয়ান চলছে। হেদায়েতি বয়ান করছেন দিল্লির নিজামুদ্দিন মারকাযের প্রধান মুরব্বি মাওলানা সাদ কান্দলভী। বয়ানের অনুবাদ করছেন মাওলানা ওমর ফারুক।
বেলা ১১টায় শুরু হবে আখেরি মোনাজাত। এ মোনাজাতও পরিচালনা করবেন তিনি। বাদ ফজর থেকে বয়ান করেন মাওলানা ওয়াসিফুল ইসলাম।
রোববার ভোর রাত থেকে শীত উপক্ষো করে ধর্মপ্রাণ মুসলমানগণ টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দানে জড়ো হতে থাকে।
উল্লেখ্য যে, গত রোববার বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতও বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।
চার দিন বিরতির পর গত শুক্রবার ফজর নামাজের পর আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শুরু হয়। আর আজ রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০১৭ সালের বিশ্ব ইজতেমা।
বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশ নিতে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান টঙ্গীর তুরাগ তীরে অবস্থান করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













