শপথ অনুষ্ঠানে ট্রাম্পের সমর্থকদের মাথায় বাংলাদেশে তৈরি টুপি


৪৫তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকান জিনিস কিনুন, আমেরিকানদের চাকরি দিন’ এমন শ্লোগান আমেরিকায় তার সমর্থকদের আকৃষ্ট করেছে। কিন্তু উল্লাসরত সমর্থকদের অনেকের মাথায় যে লাল টুপি পরা ছিল, এখন জানা যাচ্ছে যে তা তৈরি হয়েছে বাংলাদেশ, চীন ও ভিয়েতনামে।
আরও জানা গেছে, ট্রাম্পের প্রচার ওয়েবসাইট থেকে আপনি এই ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ লেখা লাল বেসবল ক্যাপ কিনলে তার দাম পড়বে ২৫ থেকে ৩০ ডলার। কিন্তু শুক্রবার ট্রাম্পের অভিষেকের দিন ওয়াশিংটনের রাস্তায় যে টুপি বিক্রি হয়েছে তার দাম ছিল ২০ ডলার।
ভিক্টোরিয়া স্কট নামে একজন তার ভাইকে নিয়ে আসা ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে টুপি পরীক্ষা করে বলেছেন, সেটা তৈরি হয়েছে চীনে। আর তার ভাই এ্যান্ড্রু তার টুপির লেবেল দেখে দেশের নামটা প্রথমে ঠিকমত পড়তে পারলেন না। তার বাবা ধরিয়ে দিলেন, ‘এটা বাংলাদেশ’। যদিও ভিক্টোরিয়া স্কট জানিয়েছেন, এই টুপি কোথায় তৈরি তাতে কিছু এসে যায় না।
তবে অনেক ট্রাম্প সমর্থক ব্যাপারটা জানতে পেরে অপ্রস্তুত হয়েছেন।


সূত্র: বিবিসি বাংলা
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













