বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আল্লাহর নৈকট্য পেতে আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমাগামী মানুষের ঢল, বাস-ট্রেনে উপচে পড়া ভিড়

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে কমলাপুর রেল স্টেশনে ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড় দেখা গেছে। রোববার ভোরে তীব্র শীত উপেক্ষা করে তারা স্টেশনে ভিড় করেন। আগত মুসল্লিদের মধ্যে যুবক, কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ রয়েছে। এদের মধ্যে বেশি চোখে পড়েছে বৃদ্ধদের। শেষ বয়সে আল্লাহর নৈকট্য পেতে তারা যোগ দিচ্ছেন তাবলিগ জামাতের এ বিশাল আয়োজনে।

রোববার সকালে কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা গেছে, কেউ যাচ্ছিলেন একা। আবার কেউ কেউ দল বেধে। সবার গন্তব্য টঙ্গীর তুরাগ তীর। শুক্রবার থেকে শুরু হওয়া ইজতেমায় প্রথম ও দ্বিতীয় দিন যারা অংশ নিতে পারেননি তারা রোববার আখেরি মোনাজাতে অংশ নিতে যাচ্ছেন।

ইজতেমা উপলক্ষে বিশেষ সার্ভিস চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। এসব ট্রেনে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে টঙ্গী স্টেশনে যাতায়াত করা যাবে। এছাড়া বিভিন্ন গন্তব্যে বেশ কিছু বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

রোববার সকাল ১১টায় ইজতেমার আখেরি মুনাজাত অনুষ্ঠি হবে। ইজতেমার মূল প্রাঙ্গণের কাছে অবস্থান এবং যানজট এড়াতে মুসল্লিরা ট্রেন পথকেই বেশি বেঁচে নিয়েছেন। তাই শীত উপেক্ষা করে তারা সকাল থেকে টঙ্গী ট্রেনের সার্ভিসগুলোতে ভীড় করছেন।

যাত্রাবাড়ির বাসিন্দা হাজী জোবায়ের হোসেন জাগো নিউজকে বলেন, ট্রেনে সময় কম লাগে ও যানজট মুক্ত। তাছাড়া ট্রেনের স্টেশনও ইজতেমার খুব কাছে। সে জন্যই ট্রেনে যাচ্ছি। সড়ক পথে গেলে বহুদূর হাঁটতে হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ