বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সংসদ চলবে ৯ মার্চ পর্যন্ত

চলমান দশম জাতীয় সংসদের ১৪তম ও শীতকালীন অধিবেশন রোববার বিকেল ৪টায় শুরু হয়েছে। বছরের এই প্রথম অধিবেশন চলবে ৯ মার্চ পর্যন্ত। সন্ধ্যা ৬টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ ভাষণ দেবেন।

অধিবেশন শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হয়। বৈঠকে কমিটির সদস্য হিসেবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী সংসদ চলবে ৯ মার্চ পর্যন্ত।

প্রতিদিন বিকেল সাড়ে ৪টায় বৈঠক শুরু হবে। তবে স্পিকার প্রয়োজন মনে করলে অধিবেশনের মেয়াদ কমাতে না বাড়াতে পারবেন। আর রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের উপর ৪৫ ঘণ্টা আলোচনা হবে।

অধিবেশনের শুরুতেই স্পিকার তার স্বাগত বক্তব্য দেয়ার পর ৫ জন সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন। স্পিকার কিংবা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এই চারজন সংসদের বৈঠক পরিচালনা করবেন। এরপর শোক প্রস্তাব আনা হয়। চলমান সংসদের এমপি মনঞ্জুরুল ইসলাম লিটন, সাবেক মন্ত্রী মোস্তফা ফারুক, গণপরিষদ সদস্য আবুল হোসেন, আব্দুল হাকিম ও জাফরুল হাসান ফরহাদসহ গত অধিবেশন শেষ হওয়ার পর এ পর্যন্ত মৃত বিশিষ্ট ব্যক্তিদের নামে শোক প্রস্তাব আনা হয়।

এরপর সংসদের রেওয়াজ অনুযায়ী সস্ত্রাসী হামলায় নিহত চলমান সংসদের এমপি লিটনের নামে সংসদে শোক প্রস্তাব আনা হয়। এই শোক প্রস্তাবের উপর আলোচনা শেষে সংসদ কিছুক্ষণের জন্য মুলতবি রাখা হয়। এরপর রাষ্ট্রপতি ভাষন দেবেন।

বছরের প্রথম অধিবেশন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংসদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে সভা-সমাবেশ। এছাড়া ফুলগাছসহ বিভিন্ন পাতাবাহার গাছে সাজানো হয়েছে সংসদের ভেতরটা। বেশ কয়েকদিন আগেই সংসদের ভেতরে ঘষামাজার কাজ শেষ হয়েছে।

রাষ্ট্রপতির ভাষণের দিন প্রধান বিচারপতিসহ দেশের অনেক কূটনৈতিকও উপস্থিত থাকেন।

সংসদের ১৩তম অধিবেশন গত বছরের ৪ ডিসেম্বর শুরু হয়ে ৮ ডিসেম্বর শেষ হয়। ২০১৬ সালের ২০ জানুয়ারি ওই বছরের প্রথম অধিবেশন শুরু হয়। বিদায়ী বছরে সংসদের ৫টি অধিবেশনে ৫০টি বিল পাস হয়েছে। এই বছরে সংসদ অধিবেশনে যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের সম্পদ বাজেয়াপ্ত এবং এরশাদ-জিয়া ও মোশতাকের পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ