রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গুলিবিদ্ধ হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গুলিবিদ্ধ হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবাক করা এমন খবর মেলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির একটি টুইটার একাউন্ট থেকে। যদিও পরে বলা হয় টুইটার একাউন্টটি হ্যাকিংয়ের শিকার হয়েছে।

বিবিসি নর্দাম্পটন এর একাউন্ট থেকে স্থানীয় সময় সকাল ১০টা ৫২ মিনিটে একটি টুইট করা হয়।  ‘ব্রেকিং নিউজ—প্রেসিডেন্ট ট্রাম্প বাহুতে বন্দুকের গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।’ এর সাথে হ্যাশট্যাগ ছিল ‘উদ্বোধন’। যদিও কিছুক্ষণপরই বার্তাটি মুছে দেয়া হয়। কিন্তু তার আগেই এটি রি-টুইট হয়ে যায়। পরে  বিবিসি জানায়, একাউন্টটি আসলে হ্যাকিংয়ের শিকার হয়েছে।

বিবিসির একজন মুখপাত্র জানান, ‘এটা যাতে আর না হয় তা নিশ্চিত করতে আমরা তদন্ত করে পদক্ষেপ নিচ্ছি।’

অন্যদিকে আওয়ারমাইন নামে আমেরিকান হ্যাকিং গ্রুপ তাদের টুইটে জানায়, তারা বিবিসির একাউন্টে কিছু অস্বাভাবিক কার্যকলাপ দেখতে পেয়েছে।  এটা হ্যাক হয়েছে এবং তারাই (আওয়ারমাইন) এটা সারানোর চেষ্টা করছে।

এরপর বিবিসি আওয়ারমাইনের কাছে জানতে চায়, তারাই এই হ্যাকিং করেছে কিনা। জবাবে গ্রুপটি জানায়, তারা প্রথমে হ্যাক করেনি, কিন্তু বিবিসির একাউন্টটি নিয়ে সন্দেহ হওয়ায় , তা আসলেই হ্যাক হয়েছে কিনা জানতে নিজেরা হ্যাক করে ওই একাউন্টে ঢুকেছিল। পরে ভেতরে ঢুকে বুঝতে পারি যে একাউন্টটা সত্যি হ্যাক হয়েছে। আওয়ারমাইন বলেছে, আমরা একটি নিরাপত্তা গ্রুপ, আমরা কোন কারণ ছাড়া হ্যাকিং করি না।

এজন্য বিবিসি’র পক্ষ থেকে পরে ক্ষমা চেয়ে টুইট করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প