বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ট্রাম্পের বিরুদ্ধে মামলা হচ্ছে

ব্যবসায় বিদেশি সরকারের অর্থ নেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে।

স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটানে ফেডারেল কোর্টে এ মামলা করবেন একদল আইনজীবী। তাদের মধ্যে মার্কিন কংগ্রেসের নৈতিক দপ্তরের কয়েকজন প্রাক্তন অ্যাটর্নি রয়েছেন।

আইনজীবীদের দাবি, ট্রাম্প তার ব্যবসায় বিদেশি অর্থ গ্রহণ করে সংবিধান লঙ্ঘন করেছেন। সুপ্রিম কোর্টের ঊর্ধ্বতন কর্মকর্তা দীপক গুপ্ত জানিয়েছেন, মামলটি ট্রাম্পের বিরুদ্ধে তার ব্যবসায় সংবিধানপরিপন্থি অর্থ গ্রহণের অভিযোগে গৃহীত হতে পারে। আইনজীবীরা আদালতের কাছে এ ধরনের অর্থ গ্রহণ না করতে ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা আরোপের আদেশ চাইবেন।

এ ধরনের খবর প্রথম প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। এতে বলা হয়, ট্রাম্পের বিরুদ্ধে এ ধরনের মামলা হতে পারে। দীপক গুপ্ত জানিয়েছেন, সোমবার ম্যানহাটানে ফেডারেল কোর্টে মামলা দায়ের করতে যাচ্ছেন আইনজীবীরা।

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য নেওয়ার জন্য ট্রাম্পের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

ট্রাম্পের ছেলে ও ট্রাম্প অর্গানাইজেশনের উপ-প্রধান নির্বাহী এরিক ট্রাম্প জানিয়েছেন, যেকোনো আইনি ঝামেলা এড়াতে প্রয়োজনের চেয়ে বেশিই প্রস্তুতি নিয়েছে তার কোম্পানি। বিদেশি সরকার ও অতিথিদের কাছ থেকে নেওয়া অর্থ বিনিয়োগ করে যেসব হোটেল তৈরি করা হয়েছে, তার মুনাফা দান করে দেওয়ার উদ্যোগ নিয়েছে তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প