নতুন লাল-সবুজ কোচ দিয়ে উদ্বোধন হলো তূর্ণা প্রভাতী এক্সপ্রেসের।


নতুন লাল-সবুজ কোচ দিয়ে উদ্বোধন হলো ঢাকা-চট্টগ্রাম রুটের তূর্ণা প্রভাতী এক্সপ্রেসের।
সোমবার সকালে পতাকা উড়িয়ে রেলমন্ত্রী মুজিবুল হক তূর্ণা প্রভাতী এক্সপ্রেসের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রাম ডাবল লাইন হয়ে যাবে। লাকসাম-আখাউড়া শুধু বাকি আছে। আর ঢাকার যানজট নিরসনে সার্কুলার ট্রেন চালু করতে যাচাই-বাছাইয়ের কাজ চলছে।’
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু সেতুর প্যারালাল আরেকটি সেতু নির্মাণ করা হবে। অর্থায়ন পেলে ঢাকা থেকে চট্টগ্রাম বুলেট ট্রেন চালু করা হবে। ঢাকা থেকে বরিশাল ও বরিশাল থেকে পায়রা পর্যন্ত, আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ডুয়েল গেজ লাইন নির্মাণ করা হবে।’
মন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ডাবল লাইন নির্মাণের জন্য শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। আর আগামী মার্চ মাসের শুরুর দিকে প্রধানমন্ত্রী দ্বিতীয় ভৈরব রেলসেতু ও আখাউড়া সেতুর উদ্বোধন করবেন।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘রেললাইনের কোথাও বাঁশের ব্যবহার হয়নি। এটা অপপ্রচার। বাঁশ যেখানে দেওয়া হয়েছে সেটি রেললাইনের অংশ নয়। রেল এর ওপর দিয়ে যায় না। রেলের কোনো লোড এর ওপর পড়ে না।’
এ সময় জানানো হয়, নতুন আমদানিকৃত ইন্দোনেশিয়ান মিটার গেজ কোচ দিয়ে তূর্ণা এক্সপ্রেস প্রতিস্থাপিত হয়েছে। ট্রেনটির পুরাতন কোচগুলো অন্য কোনো ট্রেনে যোগ হবে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













