মারা গেছেন কুটি মনসুর


গায়ক, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক কুটি মনসুর মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া।
গত বছরের ২২ ডিসেম্বর রাজধানীর রামপুরার বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন কুটি মনসুর। তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ২৯ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে আনা হয়। তিনি হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
কুটি মনসুর দীর্ঘ ৬০ বছরের সঙ্গীতজীবনে পল্লিগীতি, আধুনিক, জারি-সারি, পালাগান, পুঁথি, ভাটিয়ালি, মুর্শিদী, মারফতি, আধ্যাত্মিক, দেহতত্ত্ব, হামদ–নাত, ইসলামিসহ বিভিন্ন বিষয়ে প্রায় ৮ হাজার গান লিখেছেন।
তার উল্লেখযোগ্য গান হলো- আইলাম আর গেলাম, যৌবন জোয়ার একবার আসে রে, আমি কি তোর আপন ছিলাম না, কে বলে মানুষ মরে, হিংসা আর নিন্দা ছাড়ো, সাদা কাপড় পরলে কিন্তু মনটা সাদা হয় না প্রভৃতি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













