শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সার্চ কমিটি নিয়ে হতাশ-ক্ষুব্ধ বিএনপি

নির্বাচন কমিশন (ইসি) গঠনে প্রস্তাবিত সার্চ কমিটি সরকারের পছন্দ অনুযায়ী হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এতে বিএনপি হতাশ ও ক্ষুব্ধ।

বুধবার বিকালে রাজধানীর সেগুবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলানয়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‘২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা ও শহীদ জিয়া : আজকের বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি।

মির্জা ফখরুল বলেন, পুরো সার্চ কমিটি আওয়ামী লীগ সরকারের পছন্দের। কারণ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে এই সরকার। কন্ট্রোলার জেনারেল নিয়োগ দিয়েছে সরকার। প্রো-ভিসি সরকারের নিয়ন্ত্রিত। আর এদের দিয়েই কমিটি করা হয়েছে।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতিকে মনে করি তিনি শেষ একটি প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান রাষ্ট্রের সবচেয়ে বড় অভিভাবক। তার কাছে সব সময় আমরা আশা করি, একটি নিরপেক্ষ সিদ্ধান্ত পাবো। দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য এ জাতির।’

হতাশা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘রাজনৈতিক সংকট থেকে বের হয়ে আসার যে সুযোগ সৃষ্টি হয়েছিল, সেই উদ্যোগটিও তিনি (রাষ্ট্রপতি) গ্রহণ করলেন না।’

তিনি আরও বলেন, ‘এখন আগে থেকেই বুঝতে পারছি- এই সার্চ কমিটি কী ধরনের নির্বাচন কমিশন গঠন করবেন। জাতিকে আবার অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। আরেকটি অন্ধকার গহ্বরের দিকে ঠেলে দেয়া হলো।’

মির্জা ফখরুল বলেন, ‘এটা বলতে কোনো দ্বিধা নেই। সরকার চায় এই পরিস্থিতি বিরাজ করুক। পানি ঘোলাটে হয়ে থাকুক। এই ঘোলাটে পানির মধ্য থেকেই তারা চমৎকার করে মাছ শিকার করে যাবে। ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করে যাবেন।’

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আজম খান, এনপিপির চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী