দুর্নীতি ও সন্ত্রাস প্রতিরোধে ইসলামই সমাধান: বাবুনগরী


হেফাজতে ইসলামের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। অন্যায়, জুলুম, চরিত্রহীন কর্মকান্ড, দুর্নীতি ও সন্ত্রাস প্রতিরোধে ইসলামই হচ্ছে একমাত্র সমাধানের পথ। আর এজন্য ইসলাম চর্চা ও শিক্ষার কোনো বিকল্প নেই। মঙ্গলবার রাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা এলাকায় তালিমুল কোরআন কালাকোনা মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামেয়া মাহমুদিয়া সোবহানীঘাট মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা আবু সায়েম খালেদের সভাপতিত্বে ও কালাকোনা জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা বিল্লাল আহমদের উপস্থাপনায় মাহফিলে আরও বয়ান করেন কাজীর বাজার মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী, মাওলানা আব্দুল খালিক বাহুবলী, শায়খুল হাদিস মাওলানা আবুল হাসান, মাওলানা নুরুল হক, হাবিবুল্লাহ জালালী ও মাওলানা সাইফুল ইসলাম।
মাওলানা বাবুনগরী বলেন, ইসলামই আল্লাহ তালা’র কাছে একমাত্র গ্রহণযোগ্য ও মনোনীত ধর্ম। ইসলাম ধর্মের মধ্যেই দুনিয়া ও আখিরাতের শান্তি রয়েছে।
এর আগে জুনায়েদ বাবুনগরী এ সম্মেলনে আসার আগে উপজেলার কানিশাইলে আরেকটি ইসলামী সম্মেলনে যোগ দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













