শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সার্চ কমিটি নিয়ে জনগণ হতাশ: জামায়াত

সার্চ কমিটি নিয়ে দেশের জনগণ চরমভাবে হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

তিনি বিবৃতিতে বলেন, মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপের পর দেশবাসী আশা করেছিল দেশের রাজনৈতিক দলসমূহ এবং দেশের জনগণের মতামত গুরুত্বের সাথে নিয়ে একটি নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নিরপেক্ষ লোকদের নিয়েই সার্চ কমিটি গঠন করবেন। কিন্তু রাষ্ট্রপতি যে ৬ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করেছেন তাতে দেশের জনগণ চরমভাবে হতাশ হয়েছেন।

রাজনৈতিক দলগুলোর সাথে মহামান্য রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগের ফলে যে আশার আলো দেখা দিয়েছিল তা আজ হতাশায় পর্যবসিত হতে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন ব্যতীত অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন গঠনের যে আয়োজন চলছে তাতে হতাশ জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে।
তাহলে কী দেশের জনগণ তাদের ভোটের অধিকার আর ফিরে পাবে না? এমন প্রশ্ন করে বিবৃতিতে বলা হয়, আমাদের দেশের জনগণের ভোটের অধিকার দেশের জনগণকেই আদায় করতে হবে।
নিজেদের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী