বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঘোষিত সার্চ কমিটিই গ্রহণযোগ্য ইসি গঠনের সুপারিশ করবে আশাবাদ এরশাদের

সার্চ কমিটি প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমরা সর্বসম্মতভাবে নির্বাচন কমিশন গঠনের সুনির্দিষ্ট কিছু প্রস্তাব তুলে ধরে ছিলাম। নির্বাচন কমিশন গঠনের আগে একটি সার্চ কমিটি গঠনের প্রস্তাব আমরা রাষ্ট্রপতিকে দিয়েছিলাম। জাতীয় পার্টি আশা করে, গঠিত এই সার্চ কমিটি সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের সুপারিশ পেশ করবে এবং সেই নির্বাচন কমিশনই দেশবাসীকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে বলে জাতীয় পাটির্র বিশ্বাস।

বৃহস্পতিবার দলের বনানী কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী পার্টি, আম জনতা পার্টি, দেশ রক্ষা আন্দোলন, গণতান্ত্রিক ন্যাপ ভাসানী, বিপিডিপি ও গণজাগরণ পার্টির শীর্ষনেতারা এ মতবিনিময় সভায় অংশ নেন। দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপির সভাপতিত্বে সভায় জাপা কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতি, মেজর অব. খালেদ আখতার, রেজাউল ইসলাম ভূইয়াসহ মতবিনিময়ে অংশগ্রহণকারী দলের নেতাদের মধ্যে অধ্যক্ষ বেনজির আহমেদ, অ্যাড. জাহাঙ্গীর হোসেন, হাজী জালাল উদ্দিন, গোলাম মোস্তফা সরকার, ওয়ারেসুল ইসলাম, আব্দুল আউয়াল প্রমুখ বক্তৃতা করেন।

এরশাদ বলেন, জাতীয় পার্টি সঠিক ধারায় রাজনীতি করার কারণেই বিভিন্ন রাজনৈতিক দল আমাদের সাথে জোটবদ্ধ হওয়ার আগ্রহ প্রকাশ করছে। যারা স্বাধীনতার চেতনা, ধর্মীয় মূল্যবোধ ও প্রকৃত জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাস করে তারা জাতীয় পার্টির নেতৃত্বে আজ ঐক্যবদ্ধ হতে চাচ্ছে। কারণ জাতীয় পার্টিই হচ্ছে মূল জাতীয়তাবাদি শক্তি। তিনি বলেন, দেশে এখন সুষ্ঠু রাজনৈতিক চর্চা নেই। রাজনীতির নামে একে অপরের প্রতি বাকযুদ্ধ অব্যাহত। দেশ নিয়ে কেউ ভাবে না। রাজনীতির নামে যা চলছে তাতে করে সাধারণ মানুষের ভেতরে রাজনীতি এবং রাজনীতিবিদের প্রতি আস্থা হারাতে বসেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী