ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিল করলেন মেক্সিকোর প্রেসিডেন্ট


মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো আগামী সপ্তাহে নির্ধারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিল করেছেন। ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের নির্বাহী আদেশ জারির একদিন পরে তিনি এ কথা জানালেন।
নির্বাচনী প্রচারণার সময় থেকেই মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কথা বলে আসছিলেন, এবং বরাবরই বলে আসছিলেন মেক্সিকোকে এই দেয়াল নির্মাণের অর্থ দিতে হবে। মেক্সিকো জোরালো ভাবে সবসময় সেটা করতে অস্বীকার করে এসেছে। উল্লেখ্য, ট্রাম্প হুমকি দিয়েছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট দেয়াল নির্মাণের অর্থ দিতে না চাইলে ওয়াশিংটনে তার সঙ্গে বৈঠকটি তার বাতিল করা উচিত।
ধারণা করা হচ্ছে ট্রাম্প প্রস্তাবিত প্রায় ২ হাজার মাইল লম্বা দেয়ালটি নির্মাণে ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার খরচ হতে পারে। রিপাবলিকান সিনেটররা জানিয়েছে, তারা এই পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাবে। বিবিসি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













