‘ইসি গঠন প্রক্রিয়া বিতর্কিত করতে সার্চ কমিটি নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি’


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠন প্রক্রিয়াকে বিতর্কিত করার জন্য সার্চ কমিটি নিয়ে বিএনপি প্রশ্ন তুলেছে।
শুক্রবার ঢাকা ডেন্টাল কলেজ ক্যাম্পাসে ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, বিএনপি সার্চ কমিটি নয়, ইসি গঠন প্রক্রিয়াকে বিতর্কিত করার জন্য বিভ্রান্তিমূলক কথা বলছে। দেশের জনগণের প্রতি তাদের কোনো আস্থা নেই।
সার্চ কমিটি নিয়ে অহেতুক বিতর্ক না করে ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির প্রতি আস্থা রাখতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে হানিফ বলেন, আপনারা রাষ্ট্রপতির উপর আস্থা রাখুন। তিনি সবার কাছে আস্থাপূর্ণ ইসি গঠন করবেন।
তিনি বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে সব রাজনৈতিক দলই নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠনের আহ্বান জানিয়েছিল। রাষ্ট্রপতি তাদের প্রস্তাব অনুসারে সার্চ কমিটি গঠন করেছেন। তিনি যাদের নিয়োগ দিয়েছেন সবাই যোগ্য ব্যক্তি, তাদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই তা ইতোমধ্যেই প্রমাণ হয়েছে।
হানিফ আরও বলেন, জনগণের ক্ষমতায় বিএনপি বিশ্বাসী নয়, কারণ নির্বাচনে তারা জনগণের ভোটে পরাজিত হবে। তাই তারা ষড়যন্ত্র করছে। বিএনপি যদি ষড়যন্ত্রের পথ না ত্যাগ করে তাহলে দেশের জনগণ আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জবাব দেবে।
অনুষ্ঠানে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজকে সংবর্ধনা দেওয়া হয়। এতে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













