বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সোহম পারেননি, বনিও পারলেন না, দেখুন ভিডিও..

সোহম বাংলা ছবির জগতে বনির থেকে বেশ অনেকটাই সিনিয়র। তিনি যখন পারেননি তখন বনি-ই বা কী করে পারবেন। তবে এই না পারার মধ্যেও একটা মিষ্টি ব্যাপার আছে।

বাণিজ্যিক বাংলা ছবির দৃশ্যভাবনায় খুব একটা রকমফের দেখা যায় না। নাচের দৃশ্যের কোরিওগ্রাফিও বহু সময় এক রকম হয়। খালি স্টেপস খানিকটা আলাদা হতে পারে। ২০১০ সালের ছবি ‘অমানুষ’ নায়ক নায়িকাকে নিয়ে ঠিক যেটি করতে গিয়েছিলেন, ২০১৭ সালে ‘তোমাকে চাই’-তেও ঠিক সেই চেষ্টাই হয়েছে। চেষ্টাটা বিশেষ কিছু না, নায়িকাকে পিঠে নিয়ে নায়কের কসরৎ।

২০১০ সালে সোহম এই কসরৎ করতে গিয়েছিলেন শ্রাবন্তীকে পিঠে নিয়ে। তখন অবশ্য শ্রাবন্তী এখনকার তুলনায় আরও একটু স্লিম ছিলেন আর সোহম তো বরাবরই স্বাস্থ্যবান। কিন্তু তিনি পারেননি। হার মানতে হয়েছে। সেটা কতটা নায়িকার ওজনের কারণে আর কতটা পরিচালকের দৃশ্যায়ন-ভাবনার জন্য, তা অবশ্য বলা বেশ মুশকিল।

কথায় বলে, ইতিহাসের পুনরাবৃত্তি হয়। ২০১৭ সালের সেই একই দৃশ্য-ভাবনা দেখা গেল আসন্ন ছবি ‘তোমাকে চাই’-এর ‘রঙিন’ গানের সিকোয়েন্সে। এখানে বনির পিঠে চড়লেন কৌশানী এবং সোহমের মতো এখানেও হার মানতে হল বনিকে। আসলে দু’টি ছবির পরিচালকই যে রাজীব, যিনি ২০১০ সালে ‘বিশ্বাস’ থাকলেও ২০১৭-তে হয়েছেন ‘কুমার’।

হঠাৎ এই নাম পরিবর্তনের কারণটা যাই হোক না কেন, মানুষটা তো আর পাল্টে যায়নি। হয়তো নস্টালজিয়াবশত ওল্ড ওয়াইন ইন নিউ বটল ঘটিয়েছেন। তাতে কিছু দোষ নেই অবশ্য, দর্শকের মনোরঞ্জন হলেই হল! কিন্তু নায়িকাকে নিয়ে কসরৎটা কে বেশি ভাল করেছেন? সোহম না বনি? বিচার করতে আর একবার দেখে নিতেই পারেন গান দু’টি।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত