আপাতত হলিউডে না…


বলিউডে তাঁর সমসাময়িক নায়িকারা এখন দেশের গণ্ডি পেরিয়ে চলে যাচ্ছেন আটলান্টিকের ওই পারে। প্রিয়াঙ্কা চোপড়া আর দীপিকা পাড়ুকোন হলিউডে গিয়ে একের পর এক সাফল্যের পালক নিজ মুকুটে যোগ করে যাচ্ছেন। সোনম কাপুর দিয়ে যাচ্ছেন হলিউড ছবি ও টিভি সিরিজে অডিশন। কিন্তু এই স্রোতে গা ভাসাচ্ছেন না আনুশকা শর্মা। হলিউড নিয়ে তাঁর কোনো তাড়া নেই।
গত বছর আনুশকা বলিউড বক্স অফিসে দুটি সফল ছবি দিয়েছেন—‘সুলতান’ ও ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। এ বছর তিনি কাজ করছেন ‘রকস্টার’ ও ‘হাইওয়ে’-খ্যাত নির্মাতা ইমতিয়াজ আলীর সঙ্গে। ছবির নাম ‘রিং’। ছবিতে আনুশকার বিপরীতে আছেন শাহরুখ খান। শুধু তা-ই নয়, ‘কিং খান’-এর সঙ্গে আনুশকাও এ ছবির সহপ্রযোজক। শাহরুখের রেড চিলিস ও আনুশকার প্রযোজনা প্রতিষ্ঠান ফিলৌরি একসঙ্গে ‘রিং’ প্রযোজনা করছে।
সম্প্রতি হলিউডের ছবিতে অভিনয় প্রসঙ্গে আনুশকাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এ ধরনের কিছু নিয়ে আপাতত ভাবছি না। যদি ভবিষ্যতে খুব ভালো কোনো প্রস্তাব আমাকে দেওয়া হয়, তখন হয়তো ভাবতে পারি। কিন্তু এই মুহূর্তে হলিউডের ছবিতে অভিনয়ের জন্য কোনো অস্থিরতা নেই আমার।’
আনুশকা আরও বলেন, ‘একজন চাইলে যেকোনো সিনেমায়, যেকোনো সময়ই কাজ করতে পারেন। হোক তা হলিউডের ছবি, কোরীয় ছবি কিংবা কোনো আঞ্চলিক ছবি। গল্প পছন্দ হলে আমি যেকোনো জায়গার ছবি করতে পারি।’ হিন্দুস্তান টাইমস
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













