যে কারণে আজ চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার চট্টগ্রামে যাচ্ছেন। সকাল সাড়ে ১১টায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এর ৫৭তম কনভেনশনের উদ্বোধন করবেন তিনি।
চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চার দিনব্যাপী এ কনভেনশনে সারাদেশের প্রায় সাড়ে পাঁচ হাজার প্রকৌশলী অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
আয়োজক সুত্রে জানা গেছে, কনভেনশনের মূল আয়োজনে রয়েছে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান, জাতীয় সেমিনার উদ্বোধনী ও সমাপনী পর্ব, তিনটি স্মৃতি বক্তৃতা, ফিয়েস্কা সেমিনার, শহীদ প্রকৌশলী পরিবারের সংবর্ধনা, বিদেশী অতিথিদের সংবর্ধনা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজ বেলা সাড়ে ১১টায় কনভেনশনের উদ্বোধনের পর দুপুর ২টায় বক্তৃতা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। বিকাল সাড়ে ৪টায় ফিয়েস্কা সেমিনারে প্রধান অতিথি থাকবেন পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













