নৌকায় ছিল ৪৩ বাংলাদেশী, মৃত ৫ নিখোঁজ ২
লিবীয় উপকূলে প্রায় ৪-৫ শ’ বিদেশগামী নিয়ে ডুবে যাওয়া নৌকাটিতে ৪৩ জন বাংলাদেশী ছিল। তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু এবং দু’জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার দেওয়া এক বিবৃতিতে মোট ৪৩ বাংলাদেশীর সংখ্যা নিশ্চিত করা হয়েছে। বেঁচে ফিরে আসাদের সহায়তায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস কাজ করছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
শ্রম বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে দূতাবাসের একটি দল বাংলাদেশের নাগরিকদের চিকিৎসা ও মানবিক সহায়তায় কাজ করছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, উদ্ধার হওয়াদের মধ্যে শিশুসহ চারটি পরিবার রয়েছে। সব বাংলাদেশীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ভুক্তভোগীদের সম্পর্কে যে কোনো তথ্য ও সহায়তার জন্য লিবিয়াস্থ বাংলাদেশী দূতাবাসের শ্রম বিষয়ক উপদেষ্টা আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। মোবাইল নাম্বার : ০০২১৮৯১৬৯৯৪২০২।
এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে ভূমধ্যসাগরের লিবীয় উপকূলে বিদেশগামী একটি নৌকা ডুবে যায়। নৌকাটিতে বাংলাদেশ, পাকিস্তান, সিরিয়া, মরক্কোসহ সাব-সাহারা অঞ্চলের নাগরিক ছিল।
রেডক্রসের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, নৌকাটি থেকে প্রায় ২০০ জনকে জীবিত ও ৮২টি লাশ উদ্ধার করা হয়েছে। এখনো শতাধিক বিদেশগামী নিখোঁজ রয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













