বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জাতিসংঘের চিঠি নিয়ে যা বললেন মির্জা ফখরুল

নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশ সরকারকে জাতিসংঘ একটি চিঠি দিয়েছে। কিন্তু জাতিসংঘের এ চিঠি ফলপ্রসূ হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জাতিসংঘ বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছেন। অতীতেও তারা চিঠি দিয়েছিলেন। কিন্তু সেই উদ্যোগ ব্যর্থ হয়েছে। তবে এবার সার্চ কমিটি গঠনের আগে চিঠি দিলে ফলপ্রসূ হতো। আজ শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। জাতীয়তাবাদী যুবদল সংগঠনের নবনির্বাচিত কমিটি কর্তৃক পুষ্পস্তবক অর্পণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঘোষিত সার্চ কমিটির প্রতিটি ব্যক্তির নিরপেক্ষতা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। সুতরাং এ কমিটির কাছে আমাদের নতুন কোন আশা ও প্রত্যাশা নেই। এবং খুব বেশি আশাও আমরা দেখছি না। রাষ্ট্রপতি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি দাবি করে তিনি বলেন, আমাদের ও জনগণের আশা ছিল রাষ্ট্রপতি নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করবেন। কিন্তু সেটা হয়নি। এতে আমরা ক্ষুব্ধ ও হতাশ। সুতরাং এ সার্চ কমিটি নিরপেক্ষ নির্বাচন কমিশনও গঠন করতে পারবে না। সার্চ কমিটি দলীয় আশা-আকাঙ্ক্ষার উর্ধ্বে উঠে কাজ করতে পারবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে আন্দোলন গড়ে তোলার জন্য যুবদলের নবনির্বাচিত কমিটি শহীদ জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়েছে। এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সংগঠনের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী