বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রথমবার এক ছবিতে মৌসুমী ফেরদৌস ও মাহিয়া মাহি

প্রথমবারের মতো ঢালিউডের জনপ্রিয় তিন তারকা মৌসুমী, ফেরদৌস ও মাহিয়া মাহি এক ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম ‘পবিত্র ভালোবাসা’।

এর মধ্যে কয়েকটি ছবিতে মৌসুমী ও ফেরদৌস জুটি হয়ে অভিনয় করলেও মাহিয়া মাহিকে কোনো ছবিতে তাদের সঙ্গে দেখা যায়নি। এবার পূরণ হচ্ছে সে গ্যাপ।

‘খাইরুন সুন্দরী’ ছবির পরিচালক এ কে সোহেল এ তিন তারকাকে নিয়ে নির্মাণ করছেন ‘পবিত্র ভালোবাসা’। মাহি ও মৌসুমীকে আগেই কাস্ট করা হয়েছিল। তাদের নিয়ে ছবিটির প্রথম লটের শুটিংও হয়। পরবর্তীতে ছবিতে ফেরদৌসকে চুক্তিবদ্ধ করানো হয়। ইতিমধ্যে তাদের নিয়ে শুটিং শুরু হয়েছে।

পরিচালক জানান, এ ছবিতে মৌসুমীর প্রেমিক ও মাহির বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন ফেরদৌস। ছবির গল্পে ফেরদৌস মুসলমানদের ধর্মীয় নেতা থাকবেন। আর মৌসুমী হিন্দুদের ধর্মীয় নেতা’।

গতকাল থেকে ঢাকায় ছবিটির দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। এতে মাহিয়া মাহির বিপরীতে অভিনয় করছেন রোকন উদ্দিন।

এ ছবিতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘ছবিতে আমার চরিত্রে অভিনয়ের যথেষ্ট সুযোগ রয়েছে। গল্পটাও বেশ। আশা করছি সুন্দর একটি কাজ হবে।’

ফেরদৌস বলেন, ‘এ ছবির গল্প চমৎকার। এ ধরনের গল্প নিয়ে এর আগে অনেক ছবি নির্মিত হলেও এ ছবির গল্পে বেশ কিছু টুইস্ট পাবেন। গল্পের প্রয়োজনেই এ ছবিতে আমাকে চুক্তিবদ্ধ করা হয়েছে। দর্শকদের জন্য ছবিটি অবশ্যই আনন্দের হবে।’

মাহি বলেন, ‘প্রথমবারের মতো মৌসুমী আপু ও ফেরদৌস ভাইয়ার সঙ্গে কাজ করছি। আশা করছি ভালো কিছু হবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত