বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দেশে ফিরেই খুন মিয়ানমারের শীর্ষ মুসলিম আইনজীবী

মিয়ানমারের শীর্ষ মুসলিম আইনজীবী ও ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) আইনি পরামর্শক কো নি এক দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।

ইন্দোনেশিয়া সফর শেষে রোববার বিকালে দেশে ফেরার পর ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দরের কার পার্কিংয়ে এ ঘটনা ঘটে। খবর বিবিসি’র।

কাই লিন নামে এক দুর্বৃত্ত নাইন এমএম পিস্তল দিয়ে ৫৩ বছর বয়সী কো নি’র মাথায় গুলি করে হত্যা করে। এ সময় ঘাতককে আটকাতে গিয়ে এক টেক্সি চালকও গুলিতে আহত হয়েছেন।

এ ঘটনায় ঘাতক কাই লিনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।

মিয়ানমারে এভাবে আততায়ীর হাতে দেশের শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের নিহতের ঘটনা খুবই বিরল। আইনজীবী কো নি-কে কেন হত্যা করা হয়েছে তা এখনও রহস্যাবৃত্ত।

মিয়ানমারের তথ্যমন্ত্রী পি মিন্টের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধিদলের অন্যতম সদস্য হিসেবে কো নি ইন্দোনেশিয়া সফর করেন।

ইন্দোনেশিয়ায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে জাতীয়ভাবে বিরোধ মেটানোর অভিজ্ঞতা জানতে সরকারি কর্মকর্তা ও মুসলিম নেতাদের প্রতিনিধিদলটি দেশটি সফর যান।

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির দল এনএলডি ২০১৬ সালে ক্ষমতায় আসে। এনএলডি ক্ষমতায় যাওয়ার অনেক আগেই সংবিধান সংশোধনীর কাজ শুরুর সঙ্গে যুক্ত ছিলেন কো নি।

মিয়ানমারে জাতীয় বিরোধ মেটাতে কো নি সংবিধান সংশোধনের জোরালো সমর্থনকারীদের মধ্যে অন্যতম। এ নিয়ে সম্প্রতি সু চির সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। যদিও এনএলডি ক্ষমতায় আসার পর অনেকের ধারণা ছিল মিয়ানমারের অ্যাটর্নি জেনারেল হবেন কো নি।

কো নি’র এ হত্যার মধ্য দিয়ে মিয়ানমারে সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে নিয়ে জাতীয় বিরোধ নিষ্পত্তির পথ অনেকটা রুদ্ধ হয়ে গেল। জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ইয়াংঘি লি এক টুইট বার্তায় কো নি’র হত্যার গভীর নিন্দা জানিয়েছেন।

দেশটির সবচেয়ে বিখ্যাত ও সম্মানিত মুসলিম আইনজীবী হত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প