বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রক্ষা পায়নি বাবার হাত ধরে নামায পড়তে আসা তিনবছরের শিশুটিও

কানাডার কুইবেক সিটির একটি মসজিদে নামাযরত মুসলমানদের উপর আকস্মিক একদল বন্দুকধারীদের হামলায় ঘটনাস্থলেই অন্তত সাতজন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার রাত আটটার দিকে কিউবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টারে এ ঘটনা ঘটে।

ঐ হামলায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন প্রায় ২৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছে স্থানীয়রা। হামলাকারীরা মসজিদ প্রাঙ্গনে পলিথিনে মোড়ানো একটি শুকরের মাথা ও একটি সতর্কতা নোট রেখে গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গুলির ঘটনার পর মসজিদ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

সিবিসি নিউজকে দেয়া তাতক্ষনিক প্রতিক্রিয়ায় মসজিদে নামাযরত প্রত্যক্ষদর্শীদের একজন জানিয়েছেন, আকস্মিক নামাযের মধ্যেই দুজন মুখোশধারী গুলি করতে করতে ভেতরে ঢুকে পড়ে। নামায বাদ দিয়েই আমি যখনি পেছনে তাকাই ঠিক সেই মুহুর্তে একটি বুলেট প্রচন্ড শদে আমার কানের কাছ দিয়ে চলে যায়। আতংকিত হয়ে আমি মাটিতে লুটিয়ে পড়ি। ঐ ব্যক্তি জানিয়েছে তার পাশেই নামাযের কাতারে দাঁড়ানো এক তিন-চারবছরের শিশু তার বাবার সাথে নামাযে এসেছিলো। শিশুটি ও তার বাবা দুজনেই বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন।

প্রত‌্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রোববার রাত আটটার দিকে এশার নামায আদায়ের সময় আকস্মিক তিন বন্দুকধারী মসজিদে নামাযরত প্রায় ৪০ জনের ওপর নির্বিচারে এলোপাথাড়ি গুলি ছোড়ে। এদের মধ্যে ঘটনাস্থলে ও হাসপাতালে নেবার পথে মৃত্যু হয় সাতজনের। মৃতদের তালিকায় আছে বাবার সাথে নামায পড়তে আসা মাত্র তিনবছরের একটি শিশুও !

হামলা চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বন্দুকধারী হামলাকারীরা। তবে কি উদ্দেশ্যে এই হামলা সে ব্যপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি বলে জানিয়েছে গনমাধ্যম।

হামলার শিকার মসজিদ কমিটির প্রেসিডেন্ট মোহামেদ ইয়াংগুই বিস্ময় প্রকাশ করে তাৎক্ষনিক দেয়া এক টুইটে এই ঘটনাকে বর্বরতা উল্লেখ করেছেন। টুইটে দ্রুত সরকারের হস্তক্ষেপে হামলাকারীদের খুজে বের করে শাস্তির দাবীও জানা তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প