রোগ ভালো হবে চুম্বনেই, দাবি গবেষকদের


প্রেম-যমুনায় ডুব দেওয়া সোজা কথা নয়। কিন্তু ভাবসাগরে ডুব দিয়েই মেলে অতলের সেই তল, যেখানে বাস পরম সুখের।
সুখের এই চাবিকাঠি লুকিয়ে আছে শৃঙ্গার রসে। বাৎসায়নের কামসূত্রে নানাবিধ শৃঙ্গারের বর্ণনা আছে। যার মধ্যে অন্যতম স্পর্শ। ভালবাসার পরশেই দেহের যৌন আকাঙ্খা সবচেয়ে বেশি বাড়ে। বিশেষ করে যখন দুটি অধর মিলিত হয় প্রণয়ের আশায়। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
সাম্প্রতিক কালের এক গবেষণায় উঠে এসেছে ‘কিসপেপটিন’ নামে এক হরমোনের নাম। গবেষকদের দাবি, প্রণয়-যুগলের ঠোঁট যখন মিলিত হয়। তখন এই হরমোনের ক্ষরণ হয় মানুষের শরীরে এবং শরীরের যৌন চাহিদা কয়েকগুণ বাড়িয়ে দেয়। আর যদি এই যৌন সঙ্গম সফলতা লাভ করে তাহলে ‘হ্যাপি হরমোনে’র ক্ষরণ হয়। শরীরের সুখানুভূতি মনকেও শান্তি প্রদান করে।
অবশ্য চুম্বন সবসময় যৌনতার চরম পর্যায়ে পৌঁছে দেয় না। এমন অনেক প্রেমিক-প্রেমিকা রয়েছেন, যাঁরা শুধুমাত্র চুম্বনেই আটকে থাকেন, শারীরিক সম্পর্ক আর বেশি বাড়ান না। গবেষকদের দাবি, কিসপেপটিন হরমোনের মাধ্যমে উপকৃত হন তাঁরাও। কারণ এই হরমোনের অনেক রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে। এর ফলে নাকি শরীরের প্রজনন ক্ষমতাও বেড়ে যেতে পারে।
সূত্র: সংবাদ প্রতিদিন
এই সংক্রান্ত আরো সংবাদ


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন


হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন













