নিম্ন আদালত কেরানীগঞ্জে নেওয়া প্রয়োজন : প্রধান বিচারপতি


প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, কারা বন্দিদের আনা-নেওয়া ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে নিম্ন আদালত কেরানীগঞ্জে স্থানান্তর করা প্রয়োজন।
আজ সোমবার সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে এসে মতবিনিময়ের সময় প্রধান বিচারপতি এ কথা বলেন।
সুরেন্দ্র কুমার সিনহা বলেন, কারাগার থেকে ঢাকার আদালতে যাওয়া-আসার সময় রাস্তার যানজটের কারণে সময় নষ্ট হয়। সময়মতো বন্দিদের আদালতে হাজির করা যায় না। এ ছাড়া নিরাপত্তার বিষয়টির কারণে কেরানীগঞ্জে স্থানান্তর করা প্রয়োজন।
প্রধান বিচারপতি কারা সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় কারাগারের যাবতীয় সমস্যার কথা শোনেন এবং সমাধানের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি কারাগারের বন্দিদের পড়ার জন্য কারা লাইব্রেরিতে এক লাখ টাকার বই দেন।
এ সময় উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) সৈয়দ ইফতেখার উদ্দিন, কারা উপমহাপরিদর্শক মো. তৌহিদুল ইসলাম ও ঢাকা জেলা প্রশাসক মো. সালাউদ্দিন।
প্রধান বিচারপতি সকালে কারাগার প্রঙ্গণে আসার পর তাকে ফুলের শুভেচ্ছাসহ কারারক্ষীরা গার্ড অব অনার প্রদান করেন।
সম্প্রতি পুরান ঢাকা থেকে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ উপজেলায় স্থানান্তর করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













