এবার কি লক্ষ্য পাকিস্তান? ভারতকে খুশি করে দিতে পারেন ট্রাম্প


মুসলিম সন্ত্রাসের কারণ দেখিয়ে ইতিমধ্যেই সাত দেশের নাগরিকদের আগামী ৯০ দিন আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন ট্রাম্প। সেই তালিকায় এবার যুক্ত হতে পারে পাকিস্তানও।
প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পরেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার ক্ষেত্রে সাতটি মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এখানেই শেষ নয়, জানা গিয়েছে আরও কিছু দেশ এই তালিকায় যুক্ত হতে পারে। সেই দেশগুলির মধ্যে রয়েছে পাকিস্তানের নামও।
রবিবার হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রাইন্স প্রিবাস জানান, এই দেশগুলো ছাড়াও পাকিস্তানের মতো আরও কয়েকটি দেশে এই ধরনের সমস্যা রয়েছে। এই দেশগুলির বিরুদ্ধে ভবিষ্যতে পদক্ষেপ করা হবে।
সন্ত্রাসী তৎপরতার কারণ দেখিয়ে লিবিয়া, ইরাক, ইরান, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের আগামী ৯০ দিন আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। একই সঙ্গে ১২০ দিনের জন্য যুক্তরাষ্ট্রের শরণার্থী কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। এই সমস্ত দেশগুলির বেশ কয়েকজন নাগরিককে বিমানবন্দরে আটকও করা হয়।
মার্কিন মুলুকে নিষেধাজ্ঞার তালিকায় পাকিস্তানের নাম থাকায় চাপে পড়েছে পাকিস্তান। এই বিষয়ে ইমরান খান জানান, সাতটি দেশের মতো পাকিস্তানিদের উপরেও নিষেধাজ্ঞা জারি করুক আমেরিকা। এর ফলে পাকিস্তানেরই ভালো হবে। আমেরিকা যদি এই রকম কোনও পদক্ষেপ করে, তবে আমেরিকার বিরুদ্ধে ঠিক একই রকমের ব্যবস্থা নেবে পাকিস্তান।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













