আঁচল-বাপ্পি আসছেন ‘সুলতানা বিবিয়ানা’ নিয়ে


আঁচল আঁখি ও বাপ্পি চৌধুরী অভিনীত ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমা আসছে ১৭ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পাচ্ছে। ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত সিনেমাটি নির্মাণ করছেন হিমেল আশরাফ।
জানা গেছে সিনেমাটি মুক্তির সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। সিনেমা মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন এ সিনেমার প্রযোজক আরশাদ আদনান।
সিনেমা প্রসঙ্গে অভিনেতা বাপ্পি চৌধরী ইত্তেফাক অনলাইনকে বলেন, সিনেমাটির গল্পের মান খুব সুন্দর। নির্মাণ কাজও ভাল হয়েছে। আশা করি দর্শক সিনেমাটি পছন্দ করবেন।
এখানে আঁচল-বাপ্পি ছাড়াও অভিনয় করেছেন অমিত হাসান, শহিদুজ্জামান সেলিম, মামুনুর রশীদসহ অনেকে। রোমান্টিক প্রেমের কাহিনি নিয়ে নির্মিত সিনেমাটির গল্প লিখেছেন ফারুক হোসেন।
উল্লেখ্য, যশোর, রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ, গাজীপুর, সোনারগাঁ, বান্দরবানসহ দেশের বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













