মন্দিরে অশালীন ফটোশুটে তোলপাড়!


ভারতের রাজস্থানের উদয়পুরের জয়সমন্দ ঝিল এলাকার নটবরেশ্বর মন্দির এখন সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র চর্চার বিষয়। বিষয়টি হল, এহেন পবিত্র হিন্দু মন্দিরে এক মডেলের প্রায় নগ্ন হয়ে ফোটোশুট।
ম্যাগাজিনের প্রচ্ছদে ব্যবহারের জন্য মডেলদের অর্ধ বা প্রায় নগ্ন হয়ে ছবি তোলাটা এখন কোনও নতুন ব্যাপার নয়। কিন্তু এই ঘটনাটা কিঞ্চিৎ আলাদা। এখানে ঘটনার সঙ্গে ধর্মস্থান যুক্ত হয়ে পড়াতেই এত শোরগোল। মন্দিরের প্রাঙ্গণে প্রায় নগ্ন ওই মডেলের আচরণকে অশালীন আখ্যা দিয়েছেন অনেকেই।
ফোটেশুটের সময় সেখানে সনাতন ভারতীয় পোশাকে দাঁড়িয়েছিলেন কিছু মহিলা আর তাঁদের পাশেই প্রায় নগ্ন এক স্বল্পবসনা তরুণী। সামনে থাকা ফোটোগ্রাফারের অনুরোধে কখনও অশালীন ভঙ্গিতে পোজ দিচ্ছেন, কখনও বা ক্যাওয়াক করছেন, উত্তেজক শরীরী ভঙ্গি দিচ্ছেন, আর তা দেখেই ঝলসে উঠছে ক্যামেরার ফ্ল্যাশ।
আসলে যে ম্যাগাজিনের জন্য এই ফোটোশুট, তা বিদেশি এবং আরও সমস্যা হয়েছে, ওই বিকিকি শুটের জন্য বিকিনি পরা মডেলের সঙ্গে একই ফ্রেমে দাঁড় করানো হয়েছিল কিছু গ্রামীণ মহিলাকেও।
ফোটোশুট শান্তিতে মিটে গেলেও, পরে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়ে যাওয়ার পরেই বিতর্ক দানা বাঁধে, ধর্মস্থানে এরকম অশ্লীল ফোটো তুলে তার পবিত্রতা নষ্ট করা হয়েছে।
ধর্মপ্রাণ হিন্দুদের ভাবাবেগে এতটাই আঘাত লেগেছে যে স্থানীয় ব্রাহ্মণ যুবাজন সভা নামের একটি ধর্মীয় সংগঠন ম্যাগাজিন কর্তৃপক্ষ, মডেল ও মন্দিরে এরকম ফোটোশুটের অনুমতি যেসব কর্তাব্যক্তি দিয়েছে, সেইসব আধিকারিদের নামে থানায় এফআইআর দায়ের করেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













