ভারতে ভবনধসে মৃত ৫, আটকা ৩০


ভারতের উত্তর প্রদেশের কানপুরে নির্মাণাধীন একটি ভবনধসে মারা গেছে পাঁচজন এবং গুঁড়িয়ে পড়া ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়েছে ৩০ জন।
বুধবার সন্ধ্যার এই ভবনধসে মৃতের আরো বাড়তে পারে। ভবনের মালিক সমাজবাদী পার্টির নেতা মাহতাব আলমের অভিযোগ দায়ের করেছে পুলিশ।
ধ্বংসস্তূপে উদ্ধারাভিযানে নেমেছে সেনাবাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী, পুলিশ ও জরুরিসেবা বিভাগের কর্মীরা। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আশোক সিং জানিয়েছেন, ভবনের কাঠামোর কারণে উদ্ধারাভিযানে সময় বেশি লাগবে।
নির্মাণকর্মীরা ছয়তলায় কাজ করার সময় ভবনটি ধসে পড়ে। তবে ধসের কারণ এখনো জানা যায়নি। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













