আবারো মুসলিমদের জন্য দুঃসংবাদঃ এবার ৫ মুসলিম দেশকে ভিসা দেবে না কুয়েত


মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাঁচটি দেশের নাগরিকদের ভিসা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। ওই পাঁচটি দেশ থেকে চরমপন্থীরা কুয়েতে প্রবেশ করতে পারে আশংকা করে এই সিদ্ধান্ত নেয় মধ্যপ্রাচ্যের দেশটি।
কুয়েত যে পাঁচটি দেশের নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করেছে সেগুলো হল : পাকিস্তান, সিরিয়া, ইরাক, আফগানিস্তান ও ইরান। যুক্তরাষ্ট্রে মুসলিম নাগরিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারির এক সপ্তাহের মাথায় কুয়েতও এ সিদ্ধান্ত নিল।
তবে কুয়েত পাকিস্তানের নাগরিকদের ভিসা দেবে না- এমন খবর অস্বীকার করেছে ইসলামাবাদ। খবর দ্য ইকোনমিক টাইমসের। সিরিয়ার নাগরিক প্রবেশের ওপর এর আগে একবার নিষেধাজ্ঞা জারি করেছিল কুয়েত। ২০১১ সালেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













