মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘সার্চ কমিটি ব্যর্থ হলে রাষ্ট্রপতিকে হেয় করা হবে’

রাষ্ট্রপতির ঘোষিত সার্চ কমিটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে ব্যর্থ হলে রাষ্ট্রপতি নিজেই হেয় হবেন বলে মনে করেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতির উদ্যোগকে আমরা সমর্থন জানিয়েছি। আমাদের প্রত্যাশা থাকবে এই সার্চ কমিটি আগামী নির্বাচন নিরপেক্ষ করার লক্ষে সৎ সাহসী ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর যদি তারা ব্যর্থ হয় পরোক্ষভাবে রাষ্ট্রপতিকে হেয় করা হবে।’

শুক্রবার (৩ ফেব্রয়ারি) সকালে জতীয় প্রেসক্লাবের সামনে আরাফাত রহমান কোকো স্পোটিং ক্লাবের উদ্যোগে দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশের চলমান সংকটের সমাধান বিএনপি আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান করতে চায়। আর এ ক্ষেত্রে যদি সরকার আমাদের দাবি কর্ণপাত না করে রাজপথ আন্দোলনকে বেছে নেয় তার জন্যও বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।’

৫ জানুয়ারি জনগণের ভোটাধিকার সম্পূর্ণভাবে কেড়ে নেয়া হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, শাহাবাগ থানা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, ঘুরে দাঁড়াও বাংলাদেশের সভাপতি কাদের সিদ্দিকী প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী