বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পায়ে চপ্পল, মাথায় চুপি, সোস্যাল মিডিয়ায় ভাইরাল বারাক ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বলে কথা। স্যুট–বুট ছাড়া মানায় নাকি!‌ ক্ষমতায় থাকাকালীন এতদিন তাই মেনে চলতেন বারাক ওবামা। তবে গত ২০ জানুয়ারি হোয়াট হাউস থেকে বিদায় নেওয়ার পরই ভোল পাল্টে ফেলেছেন তিনি। স্যুট–বুট তো দূর, মায় শার্টও গায়ে তুলছেন না। খবর আজকালের।

শর্টস এবং হাওয়াই চপ্পল পরেই পরিবার এবং ব্যবসায়ী রিচার্ড ব্র‌্যানসনের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। ব্রিটিস ভার্জিন আইল্যান্ডে ছুটি কাটাতে যাওয়া ওবামার এমন ভিডিওই মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। পায়ে হাওয়াই চপ্পল, পরনে সাধারণ টি–শার্ট ও শর্টস এবং মাথায় উল্টো করে বেসবল টুপি— দেশের সাবেক প্রেসিডেন্টের এমন অবতার মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

সমালোচনা নয়, বরং ওবামার এমন অবতারকে ‘‌কুল অ্যান্ড ক্যাজুয়াল’‌ বলে দাবি মার্কিনিদের। উল্টো করে টুপি পরায় তাকে নিয়ে জল্পনারও শেষ নেই। অনেকের মতে, ফের রাজনীতিতে পা রাখার ইচ্ছে নেই ওবামার। উল্টো করে টুপি পরে এমন বার্তাই দিতে চেয়েছেন তিনি। গত ১ ফেব্রুয়ারি ওই ভিডিওটি প্রকাশ পায়। এখনও পর্যন্ত প্রায় দু’‌লক্ষ মানুষ তাতে লাইক দিয়েছেন। রিটুইট করেছেন প্রায় ৮০,০০০ মানুষ।

কেউ কেউ লিখেছেন, ‘‌উল্টো করে টুপি পরেছেন ভাল। এবার ট্রেন্ডি দাড়ি রাখতে পারেন। তাহলেই মানুষ নিশ্চিত হতে পারবে যে তিনি আর রাজনীতিতে ফিরছেন না।’‌ আর একজন লিখেছেন, ‘‌উনি চলে গিয়েছেন বলে দুঃখ হচ্ছে ঠিকই। তবে একদিকে ভালই। এবার নিজেদের মতো করে জীবন যাপন করতে পারবেন। কোনও ঝুট ঝামেলা পোহাতে হবে না।’‌

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প