৬ বাংলাদেশির উপর বিএসএফের গুলি
শিবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফের) গুলিতে ছয় বাংলাদেশি গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। তবে এখন পর্যন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেনি বিজিবি। শনিবার ভোরে উপজেলার মনোহরপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুস সাত্তার (৪০), তার ছেলে শহিদুল ইসলাম (২৮), একই গ্রামের নুরতাজ আলী (৪৫), শরিফুল ইসলাম (২৯) ও নামোজগন্নাথপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে ইউনুস আলী (২৬)। অপর জনের পরিচয় পাওয়া যায়নি।
এদের মধ্যে আব্দুস সাত্তার ও শহিদুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা গোপনে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
রামেক হাসপাতালে চিকিৎসাধীন শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, শনিবার ভোর ৫টা দিকে মনোহরপুর সীমান্ত দিয়ে কয়েকজন গরু ব্যবসায়ী ভারতে প্রবেশের চেষ্টা করে। এ দেশটির শুভপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নাজমুল আলম জানান, এমন খবর তিনি শুনেছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য খোঁজ খবর নেয়া হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













