পাকিস্তানকে চেপে ধরেছে চীন


আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে অনেক আগে থেকেই সমর্থন জানিয়ে আসছে চীন। কিন্তুই সেই সমর্থনের মাশুল পাকিস্তানের কাছ থেকে কড়ায় গণ্ডায় বুঝে নিচ্ছে চীন।
বেইজিং–এর স্বার্থে পাকিস্তানের মধ্য দিয়ে একের পর রাস্তা তৈরি করছে চীন। চীনা কোম্পানিগুলো ইতোমধ্যেই পাকিস্তানে জমি কিনতেও শুরু করেছে।
জানা গেছে, অবস্থা এখন এমন পর্যায়ে চলে গেছে যে, পাকিস্তানের নিজস্ব সিমেন্ট, বিদ্যুৎ শিল্প চীনা কোম্পানিগুলোর সঙ্গে প্রবল প্রতিযোগিতার মুখে পড়বে। এসব সত্ত্বেও চীনকে আটকানোর কথা ভাবতেও পারছে না নওয়াজ শরিফ প্রশাসন।
সম্প্রতি পাকিস্তানে রাস্তা তৈরির জন্য তাদের সঙ্গে ৫ হাজার ৭০০ কোটি ডলারের চুক্তি করেছে চীন। পাকিস্তানকে চীনের ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ প্রকল্পের অংশ হিসেবে দেখছে বেইজিং। তাছাড়া চীনে যখন শিল্প বৃদ্ধির হার মন্থর হয়ে আসছে তখন পাকিস্তানের মাধ্যমে তা পুনরুদ্ধার করতে চাইছে তারা। সড়ক পথে চীন থেকে পণ্য এনে তা পশ্চিম এশিয়ায় বিক্রি করার পরিকল্পনা নিয়েছে তারা।
পাকিস্তানের ইউনুস ব্রাদার্স গ্রুপের চিফ এক্সিকিউটিভ মুহাম্মদ আলি তাব্বা বলেছেন, ‘চীনারা পকেট ভরে বড় বিনিয়োগের জন্য পাকিস্তানের দিকে তাকিয়ে আছেন। ’
পাকিস্তানের বেসরকারিকরণ মন্ত্রী মহম্মদ জুবের জানিয়েছেন, ‘চীনের ইস্পাত গোষ্ঠী বাস্টল স্টিল ৩০ বছরের জন্য রাষ্ট্রায়ত্ত্ব স্টিল মিলকে লিজ নেওয়ার কথাবার্তা শুরু করেছে। ’
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













