সাংবাদিক শিমুলের জানাজায় মানুষের ঢল


পেশাগত দায়িত্ব পালনকালে পৌর মেয়রের গুলিতে নিহত সমকালের প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের জানাজায় হাজারো মানুষের ঢল নামে। আজ শনিবার সকাল ১১টায় শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, নির্বাহী অফিসার মামুন আল রাজি, শাহজাদপুর থানার ওসি রেজাউল হক, সাবেক মেয়র নজরুল ইসলাম, সমকালের যুগ্ম বার্তা সম্পাদক তপন দাস, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল-এ-খোদা লিটন ও শিমুলের ছোটভাই আজাদ। জানাজা শেষে তারা হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।
এ ছাড়াও এই জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতা, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। জানাজা শেষে শিমুলের মরদেহ তার নিজ গ্রামের বাড়ি মাদলা-কাকিলাবাড়িতে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে মাদলা-কাকিলাবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













