শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

২৯ জানুয়ারির ৯০ দিন পূর্বে নির্বাচন হবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০১৯ সালের ২৯ জানুয়ারির ৯০ দিন পূর্বে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটা ২০১৮ সনের ডিসেম্বর ও হতে পারে বা ২০১৯ এর জানুয়ারির প্রথম সপ্তাহ ও হতে পারে।

বর্তমান সরকারের অধীনেই এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশেরই নেতা নন, তিনি এখন আন্তর্জাতিক ক্ষেত্রেও খ্যাতিসম্পন্ন নেতা। ভোলা জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বভার গ্রহণ ও জেলার উন্নয়নের রূপকার ভোলার চার জন সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী এ কথা বলেন।

তিনি আরো বলেন দেশের রিজার্ভ ও রেমিটেন্সসহ সব দিকেই বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে। বাণিজ্য মন্ত্রী আরো বলেন, রাশিয়ান একটি কোম্পানিকে ভোলার গ্যাস উত্তোলনের দায়িত্ব দেয়া হয়েছে। ভোলায় গ্যাস ভিত্তিক শিল্প হবে। ভোলা বরিশাল ব্রিজের সমীক্ষার কাজ চলছে। এরপরই এটি অনুমোদনের জন্য একনেকে যাবে। এই ব্রিজ হলে পদ্মা সেতু হয়ে ভোলা থেকে ৪ ঘণ্টায় ঢাকা যাওয়া যাবে। তখন ভোলা জেলা দেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হবে আর ভোলা হবে দেশের সবচেয়ে উন্নত জেলা।

ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোমিন টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি বিনিয়োগ বোর্ডের সাবেক নির্বাহী চেয়ারম্যান ও সাবেক সচিব এম মোকাম্মেল হক, ভোলা-৪ আসনের সাংসদ, বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি বিনিয়োগ বোর্ডের সাবেক নির্বাহী চেয়ারম্যান ও সাবেক সচিব এম মোকাম্মেল হক বলেন, এখন খোদ আমেরিকাও গণতন্ত্র নিয়ে ভাবছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে কোন সময় বিশ্ব যুদ্ধ লেগে যেতে পারে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী